ঢাকাMonday , 6 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে মাথাবিহীন লাশ উদ্ধার

Link Copied!

মেহেরপুর সংবাদদাতা : জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মাঠ থেকে মাথাবিহীন অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে কাজিপুর গ্রামের মাঠে কাজ করতে যায় কৃষকরা। এ সময় একই গ্রামের কিয়ামউদ্দীনের ছেলে বাবু মিয়ার কলাইখেতে বিবস্ত্র অবস্থায় মাথাবিহীন দেহ দেখতে পায়। পরে তারা থানায় খবর দেয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।ধারণা করা হচ্ছে, অন্য কোথাও খুন করে মাথাবিহীন লাশ ওই মাঠে ফেলে রাখা হয়েছে।