ঢাকাSunday , 5 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অশুভ শক্তি যেন নির্বাচন বানচাল করতে না পারে

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বলেন, কোন অশুভ শক্তি যেন ২০১৮ সালের নির্বাচনকে নিয়ে বানচাল করতে না পারে- সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। কারণ একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে।
রবিবার কুমিল্লা টাউন হল বীরচন্দ্র নগর মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, আগামী ২০১৮ সালে দেশে একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। শেখ হাসিনা সরকার নির্বাচন দেবে না, দেশের সংবিধান মোতাবেক নির্বাচন কমিশনার ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আয়োজন করবেন।
তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এসে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমমের সভাপতিত্বে কর্মশালা বিশেষ অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল আব্দুল ওয়াদুদ দারা, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক হ বাহাউদ্দিন বাহার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. বদরুল হাসান প্রমুখ।