ঢাকাSunday , 5 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনহার দায়িত্ব গ্রহণ সুদূর পরাহত: অ্যাটর্নি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ সফর শেষে ফিরে এসে দায়িত্ব গ্রহণ সুদূর পরাহত বলে আবারো মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন।
মাহবুবে আলম বলেন, ‘আমি আগেও বলেছি প্রধান বিচারপতি এস কে সিনহার দেশে ফিরে আসা এবং দায়িত্ব গ্রহণ সুদূর পরাহত। এখনো তাই বলছি।’ এর আগে গত ১৪ অক্টোবর অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, বাস্তব অবস্থা বিবেচনা করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ সফর শেষে ফিরে এসে দায়িত্ব গ্রহণ সুদূর পরাহত ব্যাপার।
মাহবুবে আলম বলেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বেঞ্চে বসার ব্যাপারে সরকার বিরত করেনি বরং তার বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ উঠায় তার সহকর্মীরা তার সঙ্গে বসতে রাজি হননি বলে তিনি ছুটি নিতে বাধ্য হয়েছেন। এটা দেশবাসীর জানা উচিত।’