ঢাকাSunday , 5 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে রিকশার ওপর ট্রাক উল্টে নিহত ২

Link Copied!

সাভার প্রতিনিধি : সাভারে একটি চলন্ত রিকশার ওপর বালুবোঝাই ট্রাক উল্টে পড়ে দুইজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা ডাইং কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাক ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা কারখানার সামনের ইউটার্ন মোড়ে একটি লেগুনাকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি রিকশার ওপর উল্টে যায়।
এতে রিকশার এক অজ্ঞাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে উল্টে যাওয়া ট্রাকটি সড়িয়ে নিলে বালুর নিচে চাপা অবস্থায় আরো একটি লাশ পাওয়া যায়। দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে বালুবোঝাই ট্রাকের চালক ও তার সহকারী।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজন রিকশা যাত্রী ও অপরজন ট্রাক শ্রমিক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।