ঢাকাFriday , 3 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ৩

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব।
প্রাইভেটকারের আরোহী তিনজন ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার তাদের গ্রেপ্তার করে নগরীর আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত তিন ব্যক্তি হলেন- মো. আকবর হোসেন রতন (২৪), মো. কাউছার (২১) ও মো. নুরুল আমিন (২৪)।
চট্টগ্রাম র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী প্রাইভেটকারে করে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে সিটি গেট এলাকায় র‌্যাবের একটি দল চেকপোস্ট বসায়। চেক পোস্টে গাড়ি তল্লাশির সময় একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১৪-৯২৫৯) গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেয়। প্রাইভেটকার থামিয়ে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের মূল্য ৩ লাখ ১৬ হাজার ৮০০ টাকা। গ্রেপ্তারকৃতদের নগরীর আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে।