ঢাকাFriday , 3 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেলহত্যা দিবসে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার আহ্বান সোহেল তাজের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় ৩ নভেম্বর জেলহত্যা দিবসে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছেলে ও প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে শুক্রবার এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
সোহেল তাজ স্ট্যাটাসে লিখেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতার সার্বিক অবদান- ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় দফা, গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা- আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। নতুন প্রজন্ম যাতে জানতে পারে যে, জাতির জনক বঙ্গবন্ধু তাঁর সঙ্গে রেখেছিলেন যোগ্য ব্যক্তিদের, যারা তাদের দক্ষতা, যোগ্যতা আর দেশপ্রেম দিয়ে অর্জন করেছিলেন বঙ্গবন্ধু এবং এ জাতির আস্থা। ৩ নভেম্বর রাষ্ট্রীয় ছুটির দিন ঘোষণা করে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা এবং এই দিনের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা উচিত।’
১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের ভেতরে বন্দি অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয় জাতির এই চার সূর্য সন্তান সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে।