ঢাকাWednesday , 1 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজেআরআইতে ২০০৪ সালে যোগদানকৃত বিজ্ঞানীদের বর্ষপূর্তি উদযাপন

Link Copied!

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ২০০৪ সালে যোগদানকৃত বিজ্ঞানীগণ ১ নভেম্বর তাদের যোগদানের পূর্তিউৎসব পালন করেন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)-তে ২০০৪ সালে যোগদানকৃত বিজ্ঞানীগণ আজ ১ নভেম্বর তাদের যোগদানের পূর্তিউৎসব পালন করেছেন। এ উপলক্ষে সংস্থার বিভিন্ন বিভাগ, আঞ্চলিক ও উপকেন্দ্রে কর্মরত বিজ্ঞানীগণ কেন্দ্রীয় কার্যালয়ে একত্রিত হয়ে স্মৃতিচারণ ও র‌্যালিতে অংশগ্রহণ করেন। ইনস্টিটিউটে কর্মরত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তারা তাদের যোগদানের পর থেকে প্রতিবছর এ দিনটি পালন করে থাকেন।
২০০৪ সালের ১ নভেম্বর বিজেআরআইতে একসাথে ৩৬ জন কর্মকর্তা যোগদান করেন এবং তারা বিগত ১৩ বছর যাবত পাট ও পাট জাতীয় ফসলের গবেষণা, উন্নয়ন এবং উৎকর্ষ সাধনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. আল-মামুন বলেন, চাকরিতে যোগদানের পর প্রতি বছরই এ দিনটি উদযাপন করে আসছেন আমাদের সহকর্মীরা। তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানের সকল বিজ্ঞানীর সহযোগিতায় আগামীতে পাটের কৃষি ও কারিগরি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের মাধ্যমে কৃষক ও সংশ্লিষ্ট উপকারভোগীদের উপার্জন বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নসহ পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করা সম্ভব হবে।