ঢাকাWednesday , 1 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলে আসছেন না শেন ওয়াটসন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বড় অঙ্কের পারিশ্রমিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে চুক্তিবদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। তাকে দলভুক্ত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।
বিপিএলের পঞ্চম আসর শুরু হতে বাকী আর মাত্র দুইদিন। কিন্তু মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল ঢাকা। ইনজুরির কারণে বিপিএলে আসতে পারছেন না শেন ওয়াটসন। দলের কোচ খালেদ মাহমুদ সুজন বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডান পায়ের কাফ মাসল ইনজুরিতে ভুগছেন ওয়াটসন। পুরো মৌসুম খেলতে পারবেন না ডান হাতি এ অলরাউন্ডার। ওয়াটসন না থাকলেও এরই মধ্যে দলে যোগ দিয়েছেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন, এভিন লুইস। পাকিস্তানের শহীদ আফ্রিদি, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড কিছুদিনের মধ্যেই চলে আসবেন।
শেন ওয়াটসন বিপিএলে খেলতে বেশ মুখিয়ে ছিলেন। ঢাকা ডায়নামাইটসের অফিসিয়াল ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়ে ওয়াটসন বলেছিলেন, ‘ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল খেলতে আমি মুখিয়ে আছি। ক্রিকেটের প্রতি বাংলাদেশের দর্শকদের নিবেদন এর আগেও দেখা হয়েছে। এবার ঢাকা ডায়নামাইটসের সমর্থকদের মাতাতে আসছি। মাঠে আসুন এবং বিপিএলের উত্তেজনা অনুভব করুন।’
২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসেছিলেন শেন ওয়াটসন। এরপর ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিলেন ডানহাতি এ অলরাউন্ডার। তবে ২০১১ সালের সফর তার কাছে বিশেষ কিছু। মিরপুর শের-ই-বাংলায় বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৮৫ রানের ইনিংসটি খেলেছিলেন। ৬৯ বলে সেঞ্চুরি তুলে নেওয়া ওয়াটসন ৯৬ বলে করেছিলেন ১৮৫ রান। ২২ গজের ক্রিজে ঝড় তুলে ১৫ চার ও ১৫ ছক্কায় ইনিংসটি সাজিয়েছিলেন ৩৬ বছর বয়সি এ ক্রিকেটার। ঢাকার ওই ইনিংসটিকে ভুলেননি ওয়াটসন।
ভিডিও বার্তায় ঢাকা ডায়নামাইটসের স্লোগান দিতে ভুল করেননি অসি ক্রিকেটার। বলেছেন, ‘জিতবে ঢাকা দেখবে দেশ।’ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকেও গুডবাই বলেন শেন ওয়াটসন। এরপর খেলে যাচ্ছেন ঘরোয়া টি-টোয়েন্টির লিগগুলো।