ঢাকাWednesday , 1 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত সফরে অ্যাঞ্জেলো ম্যাথুস ফিরছেন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : নভেম্বরে ভারত সফরে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এ সফরেই দলে ফিরতে যাচ্ছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। শুধু ম্যাথুস নন, এ সফরে ফিরছেন কুশল পেরেরা ও আশেলা গুনারত্নে।
লঙ্কান এ তিন ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে সিরিজ মিস করেছেন ইনজুরির কারণে। পাকিস্তানের বিপক্ষে টেস্টে লড়াই করলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হতে হয়েছে। সাদা বলে শেষ ১৬ ম্যাচে কোনটিতেই জয় নেই শ্রীলঙ্কার।
১৬ নভেম্বর ভারত ও শ্রীলঙ্কার প্রথম টেস্ট শুরু হবে কলকাতায়। এরপর আরও দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
শ্রীলঙ্কা্ ক্রিকেটের প্রধান নির্বাহী আশলে ডি সিলভা বলেছেন, ‘অ্যাঞ্জেলো ও কুশল জেনিস পেরেরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। ভারত সফরের দল নির্বাচনে তাদের পাওয়া যাবে।’
অ্যাঞ্জেলো ম্যাথুসের পরিবর্তে শ্রীলঙ্কাকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছিলেন উপল থারাঙ্গা। ব্যক্তিগত পারফরম্যান্সে থারাঙ্গা মন ভরাতে পারলেও নেতৃত্বে থারাঙ্গা ছিলেন তলানিতে।
এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট চলতি বছরের শেষ দিকে দলের প্রধান কোচ নিয়োগ দিবে বলে নিশ্চিত করেছে। ভারত সফরের পরই কোচের নাম ঘোষণা করতে পারে। লঙ্কান বোর্ড জানিয়েছে, প্রধান কোচ হিসেবে এরই মধ্যে বেশ কিছু কোচের সঙ্গে কথা বলেছে তারা। গ্রাহাম ফোর্ড দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন নিক পঠাস।