ঢাকাMonday , 30 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোদাগাড়ীতে সাড়ে পাঁচ কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : জেলার গোদাগাড়ীতে সাড়ে পাঁচ কেজি হেরোইনসহ শামসুল হক ওরফে শোভা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী র‌্যাব-৫ সদস্যরা।
সোমবার সকাল ৭টায় উপজেলার ভাটোপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শোভা ওই গ্রামের মৃত ঠান্ডু মিয়ার ছেলে।
র‌্যাব বলছে, শোভা গোদাগাড়ীর একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট, একটি সিমকার্ড ও নগদ ৪৯ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়েছে।
রাজশাহী র‌্যাব-৫ মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শোভা হেরোইনের একটি বড় চালান বিক্রির জন্য ভাটোপাড়া এলাকায় অবস্থান করছে সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।শোভার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।