ঢাকাMonday , 30 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ২ কিশোর

Link Copied!

রংপুর প্রতিনিধি : সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশি কিশোর দেড় বছর ভারতে কারাভোগ শেষে হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরে এসেছে। সোমবার দুপুরে সীমান্তে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় অভিবাসন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে এই দুই বাংলাদেশি কিশোরকে হস্তান্তর করেন।
ফিরে আসা কিশোররা হলো-সিরাজগঞ্জ জেলা সদরের কালিঘাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে মেহেদী হাসান (১৩) ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার গোড়াইল গ্রামের ওমেদ ভুইয়ার ছেলে সুমন ভুইয়া (১৪)।
হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন জানায়, বাংলাদেশি কিশোর মেহেদী ও সুমন আন্না সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে সেই দেশের পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের ভারতের বালুঘাট শোভায়ন হোমে পাঠায়। সেখানে দেড় বছর আটক রাখা হয় তাদেরকে। সাজার মেয়াদ শেষে সোমবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশে ফিরে এলো তারা।