ঢাকাMonday , 30 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে নৌঘাঁটিতে বোমা হামলার আসামি ঝিনাইদহে গ্রেপ্তার

Link Copied!

যশোর প্রতিনিধি : চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির মসজিদে বোমা হামলার চার্জশিটভুক্ত আসামি বাবলুর রহমানকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলুর রহমান সাতক্ষীরার তালা উপজেলার বারইখালী গ্রামের আব্দুল গফফার সর্দারের ছেলে।
র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির দুটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। এতে নৌবাহিনীর কর্মকর্তাসহ ২৪ জন আহত হন। এ ঘটনায় নৌবাহিনীর এক সদস্য বাদী হয়ে ইপিজেড থানায় সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে পাঁচজনকে আসামি করে মামলা করেন।
তদন্ত শেষে এ মাসের ১৫ তারিখে তদন্ত কর্মকর্তা উসমান গণি আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার পাঁচ আসামির মধ্যে আবদুল মান্নান, তার ভাই আবদুল গাফফার ও রমজান আলী কারাগারে আছেন। পলাতক দুজনের মধ্যে বাবলুর গ্রেপ্তার হলেও নৌবাহিনীর সাবেক সদস্য এম সাখাওয়াত হোসেন এখনও পলাতক। বাবলুর নব্য জেএমবি সরওয়ার-তামিম গ্রুপের সদস্য।