ঢাকাMonday , 30 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার রাতে কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, আধিপত্য নিয়ে কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার রাতে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এ ঘটনার পর ওই গ্রামে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে।