ঢাকাMonday , 30 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৪

Link Copied!

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মাধবদী থানার কান্দাইল বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস জানান, কান্দাইল বাসস্ট্যান্ডের কাছে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও কমপক্ষে ১৭ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।