ঢাকাSunday , 29 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার উদ্দেশ্য রাজনৈতিক, লক্ষ্য মানবিক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কক্সবাজারে রোহিঙ্গাদের সাহায্যের জন্য খালেদা জিয়া বিমানে যেতে পারতেন। কিন্তু তিনি সড়ক পথে গেছেন একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা হলো পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটিয়ে মিডিয়াতে বড় কাভারেজ পাওয়া।
রোববার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি নেত্রীর ত্রাণ দেওয়ার উদ্দেশ্য হলো রাজনৈতিক কিন্তু লক্ষ্য হলো মানবিক। কারণ তাদের গাড়িবহরে সাংবাদিকদের গাড়িতে হামলা হয়েছে। নেতা-কর্মীদের গাড়িতে হামলা হয়নি। এটা পূর্ব পরিকল্পিত।
তিনি বলেন, মিথ্যার ওপর ভর করে রাজনীতি করলে সুফল আসে না। বরং নিজেদেরকেই মিথ্যার ফাঁদে পড়তে হয়।