ঢাকাSunday , 29 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিকল্পিতভাবে গণমাধ্যমের ওপর হামলা হয়েছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীনরা গণমাধ্যমের মুখ বন্ধ করতে পরিকল্পিতভাবে খালেদা জিয়ার গাড়িবহরে থাকা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘যেকোনো দেশে দুঃশাসন যখন ভয়াল রূপ ধারণ করে তখন গণমাধ্যমকে তারা টার্গেট করে এবং তাদের ওপর নিষ্ঠুর নিপীড়ন চালানো হয়।’
‘বর্তমান ভোটারবিহীন সরকারের দুঃশাসন যখন মহামারি আকার ধারণ করেছে তখন তারাও গণমাধ্যমকে স্তব্ধ করে দিতে মরিয়া। শনিবার পরিকল্পিতভাবে সরকারের নির্দেশেই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে রিজভী এ ঘটনার নিন্দা জানান।
তিনি বলেন, ‘সাংবাদিকদের ওপর এই ঘৃণ্য হামলার ঘটনায় দেশ-বিদেশ জুড়ে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে।’ তিনি বলেন, ‘খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে নেতা-কর্মীসহ মিডিয়ার গাড়িতে হামলা করে সাংবাদিকদের যেভাবে আহত করা হয়েছে তাতে ইতিহাসে আওয়ামী লীগ আবারো গণধিকৃত রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত হলো।’