ঢাকাSaturday , 28 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে খালেদা জিয়া সড়ক পথে কক্সবাজার যাচ্ছেন

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে সড়ক পথে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘খালেদা জিয়ার ষড়যন্ত্রের’ প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, এতোদিন অসুস্থতার নাম করে লন্ডনে ছেলে নাতি-নাতনিদের সঙ্গে অবকাশ যাপন করেছেন। কোটি টাকার শপিং করেছেন। দেশে ফিরে এক সপ্তাহের বেশি সময় পর বিশেষ উদ্দেশ্য নিয়ে সড়ক পথে কক্সবাজার যাচ্ছেন। একজন অসুস্থ মানুষ কখনো ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সড়ক পথে যাওয়ার সামর্থ রাখেন না। এর থেকে প্রতীয়মান হয়- তিনি অসুস্থ নন। খালেদা জিয়া সড়ক পথে কক্সবাজার যাওয়ার নাম করে যদি কোনো ধরনের বিশৃংখলা সৃষ্টি করেন তাহলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি বখতেয়ার সাঈদ ইরানের সভাপতিত্বে সাধারণ সম্পাদব আবু তৈয়বের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে ড. হাছান মাহমুদ আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় মন্ত্রী, রাষ্ট্রপ্রধানের স্ত্রীরা রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে এসেছেন। খালেদা জিয়া চিকিৎসার নামে এতোদিন যে বৃটেনে অবস্থান করেছিলেন সেই বৃটেনের মন্ত্রীও রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে এসেছিলেন। কিন্তু খালেদা জিয়া আসার সময় পাননি।
সরকার খালেদা জিয়ার সব রকম নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া এখন বিরোধীদলীয় নেত্রী বা এমপি নন। তবু সরকার তার প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। চট্টগ্রাম এবং কক্সবাজার সার্কিট হাউসে খালেদা জিয়ার থাকার জন্য রুম বরাদ্দ দিয়েছে।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা ইউনুছ গণি চৌধুরী, শফিকুল ইসলাম, খোরশেদ আলম, আকতার হোসেন খান, দেলোয়ার হোসেন মিন্টু, অ্যাডভোকেট নিখিল নাথ, আবদুর রউফ, এম কায়চার উদ্দিন, ফারুক তালুকদার, ওমর ফারুক, শওকত হোসেন, আবদুল হালিম, মাহমুদুল হক, তৌহিদ চৌধুরী, এমদাদ হোসেন, মুজিবুর রহমান স্বপন, নুরুল আলম, শিমুল গুপ্ত, কাজী নিজাম উদ্দিন প্রমুখ।