ঢাকাSaturday , 28 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ঢাকা ছেড়েছেন খালেদা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার সকাল সাড়ে ১০টায় সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশে তিনি তার গুলশানের বাসবভন থেকে রওনা দেন।
দুপুরে ফেনীর সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন। সেখানে মধ্যাহ্নভোজ শেষে রওনা দিয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছাবেন রাতে। চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থান করবেন বিএনপি নেত্রী। রোববার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন তিনি। সেখান থেকে সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। কক্সবাজারের উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন খালেদা জিয়া।
এর আগে ২০১২ সালে কক্সবাজারের রামুতে বৌদ্ধ পল্লিতে হামলা ও ভাঙচুরের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কক্সবাজারে যান খালেদা জিয়া। দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা নিয়ে গত ১৮ অক্টোবর দেশে ফেরেন খালেদা জিয়া।