ঢাকাFriday , 27 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাতানো নির্বাচনে গেলে মান্নান ভূঁইয়ার চেয়েও খারাপ পরিণতি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ যদি আবারও পাতানো নির্বাচনের আয়োজন করে এবং সেই নির্বাচনে বিএনপির যেসব নেতারা অংশগ্রহণ করবেন তাদের পরিণতি মান্নান ভূঁইয়ার চেয়েও খারাপ হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন গয়েশ্বর।
‘চলমান রাজনৈতিক সংকট, আগামী জাতীয় নির্বাচন: কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োহন করে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল।
প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর বলেন, ‘ভোটারবিহীন সরকার আবারও একটি অবৈধ নির্বাচন করার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র সফল করার জন্য জিয়া পরিবারকে নির্বাচনের বাইরে রেখে বিএনপির কোনো কোনো নেতাকে যদি নির্বাচনে অংশগ্রহণ করিয়ে আরেকটি পাতানো নাটক মঞ্চস্থ করে তবে সেই নির্বাচনে যেসব নেতারা অংশগ্রহণ করবেন তাদের পরিণতি মান্নান ভূঁইয়ার চেয়েও খারাপ হবে।’
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচনের বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানান গয়েশ্বর।
তিনি বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নেই। আছে আওয়ামী লীগ তন্ত্র ও হাসিনা তন্ত্র। তারাই গণতন্ত্র ধ্বংস করে গুম-খুনের পথকে প্রশস্ত করেছে। দেশে একটাই সংকট- সেই সংকটের প্রধান হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা। তাদেরকে যদি আন্দোলন করে পরাজিত করা যায় দেশে আর কোনো সংকট থাকবে না। দেশের মানুষ তখন আবারও ভোট ও ভাতের অধিকার ফিরে পাবে।’
সবাইকে আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার গণআন্দোলন গড়ে তুলে দুঃশাসনের পতনের আহ্বান জানান বিএনপির এই নেতা।
বন্ধু দলের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ মোস্তফাজামান লিটুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এইচএম আমিনুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মুনীর হোসেন।