ঢাকাSaturday , 21 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে জামাতার হাতে শ্বশুর খুন

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জামাতার হাতে শ্বশুর খুন হয়েছে। শনিবার সকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজীরটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্বশুরের নাম মো. জাফর মিয়া। এ ঘটনার পর এলাকাবাসী জামাতা মুসা মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমএ হক জানান, পারিবারিক বিষয় নিয়ে মুসা মিয়ার সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের ঝগড়া হয়। পরে জাফর মিয়া ঝগড়া থামাতে যান। এ সময় পাশে থাকা ইট দিয়ে মুসা শ্বশুরের বুকের আঘাত করেন। এতে জাফর মিয়া ঘটনাস্থলেই মারা যান।