ঢাকাFriday , 20 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কামরুজ্জামান মল্লিক (৩৭) ও মো. মাসুদ (৩৫)।
সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সৌদিয়া পরিবহনের একটি বাস ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বাসটি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সৌদিয়া বাসের ১২ যাত্রী আহত হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।