ঢাকাThursday , 19 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে ‘পয়ঃবর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভবনা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রার উদ্বোধন করে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ঈমানের অঙ্গ। তাই শুধু ব্যক্তিগতভাবেই নয়, আমরা সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও দূষণমুক্ত পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে পারি।’
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. আবু নাঈম আবদুছ ছবুর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল আলম প্রমুখ।
পরে অতিথিরা হাত ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।