ঢাকাThursday , 19 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বাস উল্টে আহত ১০

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাস উল্টে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বরমুছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন জানান, আনোয়ারা কেইপিজেডের শ্রমিক-কর্মচারীদের বহনকারী একটি বাস বরমুছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের ১০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে সাতজনকে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- জয়নাল আবেদীন (৪০), জাহেদা আকতার (১৮), সাইমা (১৭), বেবি আকতার (২১), শারমিন আকতার (২০), বেলাল (১৮) ও লিজা (১৮)। এদের মধ্যে সাইমা ও লিজার অবস্থা আশঙ্কাজনক।