ঢাকাTuesday , 17 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা থেকে অপহৃত ব্যবসায়ী যশোরে উদ্ধার

Link Copied!

যশোর প্রতিনিধি : ঢাকা থেকে অপহৃত দুলাল (৫০) নামে এক ব্যবসায়ীকে মুমূর্ষু অবস্থায় যশোরের দৌলতপুর সীমান্ত থেকে উদ্ধার করেছে পুলিশ।
দুলাল চাঁদপুরের হাইমচর উপজেলার মুনাফের ছেলে। ঢাকার মোহাম্মদপুরে তিনি কাপড়ের ব্যবসা করেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে সীমান্তের দৌলতপুর সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে রাস্তায় একটি মাইক্রোবাসের শব্দ পাওয়া যায়। পরে তারা দেখেন সড়কের পাশে বালির ওপর এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে। এ সময় গ্রামবাসী তাকে মাথায় পানি দিয়ে কিছুটা সুস্থ করে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ জানান, উদ্ধার হওয়া ব্যক্তিকে ঢাকার মোহাম্মদপুর থেকে কয়েকজন লোক জোরপূর্বক একটি মাইক্রোবাসে উঠিয়ে নেয়। পরে তাকে পিটিয়ে জখম করে মৃত ভেবে সীমান্তে ফেলে রেখে যায়।