ঢাকাTuesday , 17 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর উত্তর পতেঙ্গা এলাকা থেকে হৃদয় হোসেন মানিক (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পতেঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার ভোরের দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পতেঙ্গা জেনারেল ইলেকট্রিক ম্যানুফেকচারিং (জিইএম) কোম্পানি লিমিটেডের কাছে একটি ঝোঁপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় মানিকের লাশ উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাসেম ভূঁইয়া লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, অন্তত দুই দিন আগে মানিক খুন হয়েছে বলে ধারণা করছি। নিহতের পরিবার জানিয়েছে দুদিন পূর্বে মানিক বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এর পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।