ঢাকাMonday , 16 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে বীজআলু উৎপাদন বিষয়ে চাষি ও বীজ ডিলার প্রশিক্ষণ

Link Copied!

বক্তব্য দিচ্ছেন বিএডিসি’র অতিরিক্ত মহাব্যবস্থাপক (সিডিপি ক্রপস) মো. ইকবাল হোসেন, এ সময় প্রকল্প পরিচালক ড. মো. রেজাউল করিমসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশ (বিএডিসি)’র নবনির্মিত বীজআলু হিমাগার প্রাঙ্গণে গত ১৪ অক্টোবর টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে বীজআলু উৎপাদন বিষয়ে চাষি ও বীজ ডিলারদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে কাশিমপুর, গাজীপুর ও মিরপুর আলুবীজ জোনের চাষি ও বীজ ডিলারগণ অংশগ্রহণ করেন।
বিএডিসি’র জীব প্রযুক্তির মাধ্যমে কৃষি বীজ উন্নয়ন, বর্ধিতকরণ, মাননিরূপণ ও প্রযুক্তির বিস্তার প্রকল্পের অর্থায়নে দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত মহাব্যবস্থাপক (সিডিপি ক্রপস) মো. ইকবাল হোসেন। প্রশিক্ষণে রিসোর্স স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন বীজআলু বিশেষজ্ঞ ও জীব প্রযুক্তির মাধ্যমে কৃষি বীজ উন্নয়ন, বর্ধিতকরণ, মাননিরূপণ ও প্রযুক্তির বিস্তার প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. রেজাউল করিম। উপপরিচালক (আলুবীজ) মুকসুদ আলম খান মুকুট-এর সঞ্চালনায় অংশগ্রহণমূলক এ ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পেরে প্রশিক্ষণার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় মাঠ পর্যায়ে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে বীজআলু উৎপাদনে বিদ্যমান সমস্যাবলী চিহ্নিতকরণ এবং তা সমাধানের উপায় বের করা হয়। অনুষ্ঠানে বিএডিসি’র সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।