ঢাকাMonday , 16 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিইসির পদত্যাগ চাইলেন কাদের সিদ্দিকী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে এ দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, সিইসির এই বক্তব্যের সঙ্গে আমরা একমত না। সিইসি অন্য কমিশনারদের সঙ্গে আলোচনা না করে এককভাবে এ কথা বলেছেন।
সোমবার সকালে দলের নেতাদের নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে সিইসির পদত্যাগ দাবি করেন কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকীর দাবি, তারা আড়াই ঘণ্টা সংলাপ করার পর জিয়াউর রহমানকে নিয়ে সিইসির বক্তব্যের প্রতিবাদে সংলাপ বয়কট করেন।
তিনি বলেন, সিইসি এ বক্তব্যের ব্যাখ্যায় তাদের বলেছেন গতকাল যারা (বিএনপি) সংলাপে এসেছিল, তাদের ভালো কাজগুলো ওয়েবসাইট থেকে নিয়ে তিনি বলার চেষ্টা করেছেন।
রবিবার বিএনপির সঙ্গে সংলাপে সিইসি কে এম নুরুল হুদা বলেন, জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। ১৯৯১ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। এরপর ২০০১ সালে তাঁর নেতৃত্বে আবারও সরকার গঠিত হয়। বিএনপি রাষ্ট্র পরিচালনার কাজে প্রকৃত নতুন ধারার প্রবর্তন করেছে।
কাদের সিদ্দিকী বলেন, ‘সিইসি গতকাল বলেছেন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। যদি জিয়াউর রহমান এটা করে থাকেন তাহলে কেউ না কেউ বহুদলীয় গণতন্ত্র হত্যা করেছ। তার এই বক্তব্যের সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগ একমত নয়। সিইসি এ কথা বলতে পারেন না। সিইসি অন্য কমিশনারদের সঙ্গে আলোচনা না করে এককভাবে এ কথা বলেছেন।’
সংলাপে দলটি নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং সেনা মোতায়েন করাসহসহ ১৮ দফা দাবি তুলে ধরেন।