ঢাকাMonday , 16 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। সোমবার দুপুরে চট্টগ্রাম কলেজে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোস্তাইন হোসাইন জানান, চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম ও সবুজ মল্লিকের সমর্থকদের মধ্যে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় গ্রুপের সাতজন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
মাহমুদুল করিম প্রাক্তন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর এবং সবুজ মল্লিক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী