ঢাকাSunday , 15 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের ৭ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ

Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের ৭ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দিচ্ছেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক, এ সময় আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের (লিফ) দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৭ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র উদ্যোগে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কটিয়াদীতে অবস্থিত মৎস্য অধিদপ্তরের কার্প হ্যাচারি কমপ্লেক্সে গত ৮ অক্টোবর এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
লিফদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক। অনুষ্ঠানে উপ-প্রকল্প পরিচালক (ঢাকা বিভাগ) অজিত কুমার পাল, হ্যাচারি অফিসার মো. মোজাম্মেল হক, কোর্সের ২জন প্রশিক্ষকসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কোর্সে লিফগণ অংশগ্রহণ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, মাঠ পর্যায়ে কাজ করতে যেয়ে অনেক বাস্তব সমস্যার মুখোমুখি হতে হয়। এ কোর্সে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে তারা অনেক কিছুই শিখতে পারছেন, যা মাঠে উদ্ভূত বিভিন্ন সমস্যা মোকাবেলায় তারা কাজে লাগাতে পারবেন। তারা আরো বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে মৎস্য অধিদপ্তরের স্থায়ী কোন জনবল নেই সেসব অঞ্চলের মৎস্য চাষিদের সঠিক ও উপযুক্ত পরামর্শ দিয়ে তারা আরো বেশি সহযোগিতা করতে পারবেন।
স্থানীয় মৎস্য বিভাগ জানায়, কটিয়াদীতে ইতোপূর্বে আবাসিক প্রশিক্ষণের কোন ব্যবস্থা ছিল না। ইউনিয়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় এখানে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে একটি ডরমিটরি ও ডাইনিং স্থাপন করা হয়েছে। প্রশিক্ষণের জন্য এখানে আছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপনের ফলে লিফদের আবাসিক প্রশিক্ষণ এবং কর্মকর্তা-কর্মচারিদের প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।