ঢাকাSunday , 15 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের দক্ষতা উন্নয়নে ৭ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ

Link Copied!

নরসিংদীতে স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের ৭ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দিচ্ছেন খামার ব্যবস্থাপক বিচিত্র কুমার সরকার; এ সময় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হকসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের (লিফ) দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন ইউনিয়নে আবাসিক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত আছে। মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র উদ্যোগে চলতি অর্থবছরে সারাদেশে ৩ হাজার লিফকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর নরসিংদীতে ২৫ জন লিফের আবাসিক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে।
গত ৪ অক্টোবর নরসিংদীর বাগহাটায় মৎস্য অধিদপ্তরের খামারে এ প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হয়। কোর্সের উদ্বোধনী উপলক্ষে নরসিংদীস্থ জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক। অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ উদ্দিন, ইউনিয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (ঢাকা বিভাগ) অজিত কুমার পাল, খামার ব্যবস্থাপক বিচিত্র কুমার সরকার, কোর্সের ২ জন প্রশিক্ষকসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।
স্থানীয় মৎস্য বিভাগ জানায়, বাগহাটার এ প্রশিক্ষণ কেন্দ্রটি ইউনিয়ন প্রকল্পের আওতায় সম্প্রতি সংস্কার করা হয়েছে। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে সংস্কার সাধন করে এটি প্রশিক্ষণ প্রদানের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রের ডরমিটরিতে প্রশিক্ষণার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রাখা হয়েছে। এখানে স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিসহ মৎস্য অধিদপ্তরের অন্যান্য মাঠকর্মীদেরও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
সূত্র জানায়, ইতোপূর্বে এ সকল লিফকে প্রথম দফায় ২০১৫-১৬ অর্থ বছরে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল। এরপর তারা মাঠ পর্যায়ে এক বছর কাজ করেছেন। মাঠে কাজ করতে যেয়ে তারা যেসব সমস্যার মুখোমুখি হয়েছিলেন, বর্তমানে রিফ্রেশার কোর্সের মাধ্যমে সেসব বিষয়ে তারা সম্যক ধারণা পাবেন। প্রকল্পের মাধ্যমে চলতি ২০১৭-১৮ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের দেশব্যাপী বিভিন্ন আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে ১২০ ব্যাচে (প্রতি ব্যাচে ২৫ জন করে) ৩ হাজার লিফকে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান গেছে।