ঢাকাMonday , 9 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারী নিহত

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীর ভদ্রা রেলওয়ে বস্তি এলাকায় ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার কামাল হোসেনের স্ত্রী।
রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন জানান, সকালে হাসিনা বেগম রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় ঈরশ্বদী থেকে রাজশাহীগামী একটি কমিউটার ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে তার মাথায় আঘাত লাগে।
পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান ওসি আকবর হোসেন।