ঢাকাSunday , 8 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার হরিণারায়নপুরে কলেজছাত্র সাগর সাহা হত্যা মামলার অন্যতম আসামি শিপন ও বাদশাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
রোববার বেলা ১১টায় এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান কুষ্টিয়া র‌্যাব ১২ এর কমান্ডিং অফিসার রবিউল ইসলাম।
রবিউল ইসলাম জানান, ঢাকা থেকে শিপনকে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী চরমপন্থি নেতা বাদশাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুইজন জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট কলেজছাত্র সাগর সাহাকে অপহরণ করে সন্ত্রাসীরা। তিনদিন পর তার লাশ উদ্ধার করা হয়।