ঢাকাSunday , 8 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুদ্ধদ্বার বৈঠকে বিএনপি নেতারা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপি। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক সম্পন্ন হয়েছে। তবে এতে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা গণমাধ্যমকে জানাননি দলটির দায়িত্বশীল কোনও নেতা।
জানতে চাইলে বৈঠক হওয়ার কথা নিশ্চিত করেন সেখানে উপস্থিত ছিলেন এমন এক নেতা। তিনি জানান,‘বিএনপির সিনিয়র নেতাদের একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়, যা ঘণ্টা খানেকের মতো স্থায়ী ছিল।’ তিনি আরও বলেন, এটি রুদ্ধদ্বার বৈঠক ছিল। তাই বৈঠকের ব্যাপারটা গণমাধ্যমকে জানানো হয়নি। বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কেও কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
সূত্র জানায়, বৈঠকে প্রধান বিচারপতিকে নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি, প্রধানমন্ত্রীর দেশে ফেরাসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ আরও অনেক সিনিয়র নেতা।