ঢাকাSaturday , 7 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ ইমন (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার ভোরে মহানগরীর ডবলমুরিং থানার সুপারিপাড়ায় এ ঘটনা ঘটে। ইমন সুপারিপাড়ার আবদুল হাকিমের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই শীলব্রত বড়ুয়া স্বজনদের বরাত দিয়ে জানান, ভোরে ১০-১৫ জন অজ্ঞাত যুবক ইমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।