ঢাকাSaturday , 7 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাদক সম্রাট জাহিদসহ আটক ৫

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা এলাকা থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট জাহিদ ও তার চার সহযোগীকে আটক করেছে র‌্যাব। আটককৃত জাহিদের অন্য সহযোগীরা হলেন- পাপিয়া, ফেরদৌস, মুসা ও রফিক।
শুক্রবার দিবাগত রাতে তাদের উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আটক করা হয়। শনিবার দুপুরে বিষয়টি জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।