বিনোদন ডেস্ক : সাবেক মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। গত মে মাসে এ অভিনেত্রী জানান, ফের যমজ সন্তানের মা হতে চলেছেন তিনি। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময় আবারো মা হওয়া নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন সেলিনা।
ফের যমজ সন্তানের মা হয়েছেন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যমজ সন্তান আর্থার জেটলি হাগ ও শমসের জেটলি হাগ নামের দুই সন্তানের জন্মের কথা জানান তিনি।
ফেসবুকে সেলিনা জেটলির ভেরিফায়েড ফ্যান পেজের একটি পোস্টে এ অভিনেত্রী জানান, গত ১০ সেপ্টেম্বর দুবাইয়ে দ্বিতীয়বারের মতো যমজ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। কিন্তু শমসের জেটলি হাগের হার্টের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় সে মারা যায়। তবে আর্থার জেটলি হাগ এখন সুস্থ রয়েছে। আবারো মা হওয়া ও এক সন্তানকে হারানোর ব্যাপারটিকে তিনি ‘তিক্তমধুর’ অভিজ্ঞতা হিসেবে ব্যক্ত করেছেন।
২০১১ সালে হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন তিনি। ২০১২ সালে প্রথম যমজ সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। সন্তানদের নাম রাখেন উইন্সটন এবং ভিরাজ।

