ঢাকাThursday , 5 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩২ লাখ ছাড়িয়ে আসিফ-কর্নিয়ার গান

Link Copied!

বিনোদন ডেস্ক : শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও কর্নিয়া। ‘কী করে তোকে বোঝাই’ শিরোনামের রোমান্টিক ঘরানার একটি গানে প্রথমবার একসঙ্গে কণ্ঠ দেন তারা।
গানটি নিয়ে নির্মিত মিউজিক ভিডিও গত ২৪ আগস্ট ইউটিউবে প্রকাশিত হয়। প্রকাশের পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত গানটি ৩২ লাখের বেশিবার দেখা হয়েছে। দর্শকরাও গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
গানটির কথা লিখেছেন মেহেদী হাসান। সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। কক্সবাজারের বিভিন্ন স্থানে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়। ভিডিওটি নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক সৈয়ক নাসির।
দেখুন : ‘কী করে তোকে বোঝাই’ গানটি