ঢাকাThursday , 5 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের পরিকল্পনা তিন দেশের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের পরিকল্পনা করেছে দক্ষিণ আমেরিকার প্রতিবেশী তিন দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস এইরেসে বুধবার এক অনুষ্ঠানে তিন দেশের প্রেসিডেন্ট একসঙ্গে উপস্থিত থেকে এই ঘোষণা দেন। যদিও বিশ্বকাপের স্বাগতিক দেশ হওয়ার লড়াই শুরুর এখনো ঢের দেরি।
২০৩০ সালের আসর দিয়েই ফুটবল বিশ্বকাপের শতবর্ষ পূরণ হতে যাচ্ছে। ১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের প্রথম আসরের স্বাগতিক ছিল উরুগুয়ে।
গত জুনে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বলেছিল, ২০৩০ বিশ্বকাপ ইউরোপে হওয়া উচিত বলে তারা মনে করেন।
বুধবার প্যারাগুয়ের প্রেসিডেন্ট হোরাসিও কার্টেস বলেছেন, ‘২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করার পরিকল্পনার প্রস্তুতিমূলক প্রথম বৈঠক হবে নভেম্বরের প্রথম সপ্তাহে।’
‘অন্য অনেক দেশই এই ঐতিহাসিক বিশ্বকাপের আয়োজক হতে চাইবে। কিন্তু প্রথম বিশ্বকাপের আয়োজক হিসেবে উরুগুয়ে এই আয়োজনের স্বাগতিকতা দাবি করতেই পারে। আমরাও উরুগুয়ের সঙ্গে আছি’- যোগ করেন কার্টেস।
দক্ষিণ আমেরিকার তিন দেশ ২০৩০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা শুরু করলেও এখনো ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশই নির্ধারিত হয়নি। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এখন পর্যন্ত তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী মরক্কো।
২০২৬ সাল থেকে বিশ্বকাপ হবে ৪৮ দলকে নিয়ে। এখন যেটি হয় ৩২ দলের। এ বছরের জানুয়ারিতে ফিফার সভায় বিশ্বকাপে দল-সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে পাস হয়।
২০১৮ সালের বিশ্বকাপ হবে রাশিয়ায়। ২০২২ সালে পরের আসর বসবে কাতারে।