ঢাকাThursday , 5 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলতি মৌসুমে বিরতিহীন মেসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : লা লিগায় ৯ ম্যাচে ১১ গোল করেছেন লিওলেন মেসি। সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১৫ গোল আর্জেন্টাইন এ সুপারস্টারের।
কাতালান ক্লাব বার্সেলোনায় যোগ দেওয়ার পর এখন পর্যন্ত এটাই মেসির সবচেয়ে সফল ও লম্বা শুরু। তবে নিজের এই ধারাবাহিকতা ধরে রাখতে গিয়ে নিরন্তর ছুঁটে চলতে হয়েছে মেসিকে। মৌসুমের শুরুর ১১টি অফিসিয়াল ম্যাচেই মেসিকে মাঠে নামিয়েছেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। এরমধ্যে ৭টি লিগ ম্যাচ, দুটি স্প্যানিশ সুপার কোপা, ও বাকি দুটি ম্যাচ ছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগের।
নতুন মৌসুম শুরুর পর থেকে এ পর্যন্ত ৯৯০ মিনিট টানা খেলেছেন মেসি। এবার দেশের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে আর্জেন্টিনায় রয়েছেন তিনি। এখানেও অবসর নেই। রাশিয়া বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে শঙ্কায় রয়েছে আর্জেন্টিনা। তাই এ দলটিকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে দিতে বড় দায়িত্বটা মেসির কাঁধেই। তাই বার্সেলোনা হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মেসি পুরো সময় মাঠ থেকে সেরাটা দেওয়ার চেষ্টায় করবেন।
২০১৪ সালে লুইস এনরিকের অধীনে বার্সেলোনার টানা ১০টি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন মেসি। টানা দশ ম্যাচের পর আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দ্বিতীয়ার্ধে নেমেছিলেন তিনি। এবার নিজের সেই রেকর্ড ছাড়িয়ে ১১ তে পৌঁছে গেছেন মেসি।
বিশেষ করে নেইমারের বার্সেলোনা ছাড়া এবং নতুন তারকা উসমান দেম্বেলের ইনজুরির কারণে মেসির কাঁধে গুরুদায়িত্ব পড়ে। তাই হয়তো অবসর নেওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি। দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ শেষে লা লিগার পরের ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়া হতে পারে বল মনে করছেন ফুটবলবোদ্ধারা। তবে লা লিগায় বার্সার পরের ম্যাচ শক্তিশালী অ্যাটলেটিকো মাদিদের বিপক্ষে বলে সেই সম্ভাবনাও খুব কম।