ঢাকাWednesday , 4 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ডি প্রযুক্তি বোঝেন না ব্যবসায়ীরা

Link Copied!

তথ্যপ্রযুক্তি ডেস্ক : উৎপাদন শিল্পের জায়গা নিয়ে নিতে পারে ৩ডি প্রিন্টিং, কিন্তু ব্যবসায়ীরা এই প্রযুক্তি বোঝেন না বলে এই প্রযুক্তি গ্রহণে দেরি হচ্ছে- এমনটাই মত অ্যাড্রিয়ান কেপলার-এর। তিনি শিল্পখাতে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ইওএস-এর প্রধান নির্বাহী।
গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে তিনি বলেন, মানুষ এটা বোঝে না, আর এটি তাদের ব্যবসায়ের জন্য কী হতে পারে সেটি বোঝার জন্য তাদের হাতে সময়ও কম।
৩ডি প্রযুক্তি হালকা ভরের যন্ত্রাংশ নির্মাণে ব্যবহৃত হয়- এই ফিচার গাড়ি নির্মাতাদের উপকারে আসতে পারে বলে মন্তব্য করেন কেপলার। বিশেষত, অটোমোবাইল খাতকে বিদ্যুতায়নের দিকে নিয়ে যেতে এর উপকারিতে পাওয়া যাবে।
কেপলার বলেন, আপনি যদি বায়োনিক নকশার মাধ্যমে হালকা ভরের উপাদানগুলো প্রিন্ট করেন, এটি একটি গাড়ি বা প্লেনের ভর কমাতে আপনাকে সহায়তা করবে। এ ক্ষেত্রে কার্যকারিতা বাড়বে ও কার্বন নির্গমন কমবে বলেও উল্লেখ করেন তিনি।
শুধু ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেই এই প্রযুক্তি বোঝার অভাব রয়েছে তা নয়, বিশ্ববিদ্যালয়গুলোও ‘মাত্র ৩ডি প্রিন্টিংয়ের দিকে তাকালো’ বলে মন্তব্য কেপলার-এর। সেইসঙ্গে এই খাতের পুরো সম্ভাবনা তৈরিতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকদের অভাব রয়েছে বলে জানান কেপলার।
চলতি বছর এপ্রিলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ইওএস-এর পক্ষ থেকে বলা হয়, এটি অটোমোবিল নির্মাতা ডাইমলার ও এয়ারক্রাফট যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান অ্যারোটেক-এর সঙ্গে একটি যৌথ প্রকল্পে কাজ করবে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে উৎপাদন খাতে বড় পরিসরে ৩ডি প্রযুক্তি নিয়ে আসা।