ঢাকাWednesday , 4 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবার ববি আবার বুবলী

Link Copied!

ববি, শাকিব খান ও বুবলী (ছবি: সংগৃহীত)

বিনোদন প্রতিবেদক : অপু বিশ্বাসের সঙ্গে জুটি ভেঙে যাওয়ার পর জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে সর্বাধিক ছবি করেছেন বুবলী শবনম। এ যাত্রা অব্যাহত রয়েছে। অপুকে নিয়ে পর্দায় ফিরছেন না শাকিব, এটি অনেকটাই সুনিশ্চিত। এ ক্ষেত্রে বুবলী কমন থাকলেও অন্য নায়িকাদের সঙ্গেও দেখা যাচ্ছে শাকিবকে।
শাকিব খানের নতুন দুই ছবির নায়িকা হিসেবে থাকছেন ববি ও বুবলী। বুবলীর সঙ্গে নিয়মিত কাজ করলেও দীর্ঘদিন পর ববির বিপরীতে দেখা যাবে কিং খানকে। শাকিব-ববির নতুন ছবিটির নাম ‘নোলক’।
এই জুটির ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘রাজত্ব’, ‘হিরো-দ্য সুপারস্টার’, ‘রাজাবাবু-দ্য পাওয়ার’ ছবিগুলো আলোচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘নোলক’ তৈরি করবেন নবাগত নির্মাতা রাশেদ রাহা। এখন ছবিটির গান তৈরির কাজ চলছে।
‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’-এর সফল জুটি শাকিব-বুবলী কাজ করছেন ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়্যা’তে। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার ও ছবির প্রযোজক সেলিম খান এ তথ্য নিশ্চিত করেছেন। ৬ অক্টোবর থেকে ঢাকায় এর দৃশ্যধারণ শুরু হবে। এটি পরিচালনা করবেন উত্তম আকাশ।
এদিকে শাকিবের বিপরীতে ব্যাক টু ব্যাক দুটি ছবির নায়িকা হয়েছেন বিদ্যা সিনহা সাহা মিম। ছবিগুলো হলো ‘আমি নেতা হবো’ ও ‘মামলা হামলা ঝামেলা’। প্রথম ছবির কাজ এগিয়েছে অনেকদূর।