ঢাকাThursday , 28 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালাস পেলেন বাহাউদ্দিন নাছিম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ তারিখ ঠিক করা হয়। মামলার বিচারকাজ চলাকালে অভিযোগপত্রভুক্ত ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ জুলাই সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। বাহাউদ্দিন নাছিমের মা নোটিশ গ্রহণ করেন। এর পর ১৭ জুলাই বাহাউদ্দিন নাছিম তার মা নুর জাহান বেগমের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিল করেন।
১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৬৪৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৭ লাখ ৫৯ হাজার ৭৮ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২১ নভেম্বর রমনা থানায় বাহাউদ্দিন নাছিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক বেনজীর আহম্মদ।
দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ৮ অক্টোবর বাহাউদ্দিন নাছিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আর তার স্ত্রী ডা. সুলতানা শামীমা চৌধুরীর অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।