ঢাকাTuesday , 26 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে তার কার্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন

Link Copied!

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় তার কার্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ডিজিটাল মাধ্যমে জরুরি ফাইল ছেড়ে দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বর্তমানে প্রধানমন্ত্রী ওয়াশিংটনে অবস্থান করছেন। তিনি সেখান থেকে ঢাকায় তার কার্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
তিনি বলেন, ওয়াশিংটন থেকে গত দুইদিনে প্রধানমন্ত্রী ১৬টি জরুরি ফাইল সই করেছেন। প্রধানমন্ত্রী যাওয়ার আগে সব জরুরি ফাইল তার কাছে পাঠানোর জন্য তার কার্যালয়কে নির্দেশনা দিয়েছিলেন।
শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগদানের পরে শুক্রবার বিকালে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছান।
এক সপ্তাহ ওয়াশিংটনে অবস্থানের পরে ২৯ সেপ্টেম্বর তিনি স্বদেশের উদ্দেশে রওয়ানা দেবেন। তিনি লন্ডন হয়ে ২ অক্টোবর দেশে ফিরবেন।
ইউএনজিএ’র ৭২তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছেছেন। খবর বাসস।