ঢাকাMonday , 25 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৯ সেপ্টম্বর সাম্প্রতিকের উদ্যোগে আবৃত্তি প্রযোজনা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাংস্কৃতিক চর্চা কেন্দ্র সাম্প্রতিক আগামী ২৯ সেপ্টেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা অবলম্বনে গানে কবিতায় নজরুল ‘গন্ধ বিধূর ধূপ’ আয়োজন করতে যাচ্ছে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের ভাবপ্রাপ্ত সচিব কবি মো. আবদুস সামাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিশেষ অতিথি থাকবেন কবি নাতনি, নজরুল একাডেমি’র নির্বাহী সদস্য খিলখিল কাজী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী মো. আহকাম উল্লাহ, স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রর সভাপতি আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাম্প্রতিক-এর সভাপতি আবৃত্তি শিল্পী সিরাজুর রহমান।