ঢাকাMonday , 25 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত সফরে বাদ পড়লেন নিশাম

Link Copied!

স্পোর্টস ডেস্ক : সীমিত ওভারের সিরিজে ভারত সফরে নিউজিল্যান্ড দলে জায়গা পাননি অলরাউন্ডার জিমি নিশাম। তার সঙ্গে নেইল ব্রুমও ভারত সফরে ডাক পাননি ।
ভারতের বিপক্ষে আগামী মাসে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য ৯ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকা কোচ মাইক হেসন। নিউজিল্যান্ড ‘এ’ দল থেকে আসা আর ছয় খেলোয়াড় এ স্কোয়াডের সঙ্গে যুক্ত হবেন।
আগামী ২২ অক্টোবর ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মুম্বাইয়ে খেলবে নিউজিল্যান্ড। এরপরই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। ওয়ানডে স্কোয়াডের বাকি সদস্যদের নাম ঘোষণার সময় টি-টেয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হবে।
দল ঘোষণা নিয়ে কিউই কোচ হেসন বলেন, ‘নিশাম ও ব্রুমের জন্য এটা হতাশার হতে পারে। তবে আমরা তাদের পারফরম্যান্স বিবেচনা করছি। নিজেদের উন্নতি করতে পারলে গ্রীষ্মেই ঘরের মাঠের সিরিজে ডাক পেতে পারেন তারা। ব্যাটে-বলে জিমি প্রতিভাবান একজন খেলোয়াড়। তবে আমরা তার উন্নতি ও সব ক্ষেত্রে ধারাবাহিকতা নিয়ে কথা বলেছি। আমাদের হাতে মানসম্পন্ন ও প্রতিষ্ঠিত খেলোয়াড় থাকায় তাদের বিকল্প ভাবতে হয়েছে।’