নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে এ ফল প্রকাশ করা হয়।
এবার ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় পাশের হার ১৬.৫৬ শতাংশ। মোট ৩১ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ১৮৮ জন। অনুত্তীর্ণ হয়েছে ২৬ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী। তিন জনের ফল বাতিল হয়েছে।
ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে মোবাইলফোনে DU KHA roll লিখে 16321 নম্বরে এসএমএস পাঠানোর মাধ্যমে। এ ছাড়া, admission.eis.du.ac.bd এই ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

