ঢাকাSunday , 24 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূজায় আসছে বাপ্পা-শাওলীর আহারে

Link Copied!

bappa_mazumderজনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। আসছে পূজায় নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তিনি। গানটিতে তার সাথে সহশিল্পী হিসেবে থাকছেন ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী শাওলী মূখার্জী। গানের শিরোনাম ‘আহারে’।

‘কাগজের নৌকো জলেতে ভাসিয়ে, ঢেউয়ের কাব্য শিখাও, গোধূলি বিকালে ক্লান্ত আলোতে, কপোলে দৃশ্য সাজাও’ এমন কথার গানটি লিখেছেন শাহান কবন্ধ। সুর ও সংগীতায়জন করেছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীত পরিচালক অম্লান চক্রবর্তী।

নির্মাণ হচ্ছে গানটির মিউজিক ভিডিও। সেখানে তিন জোড়া তরুণ তরুণীর উচ্ছলতা, উচ্ছাসতা প্রকাশ পাবে। এরা হলেন- শামীম হাসান সরকার, তামিম মৃধা, সৌভিক, স্বপ্নীল তাজরিয়ান, সুপ্রিয়া প্রতিভা ও পারশা ইভানা। গানটির ভিডিও নির্মাণ করেছে মোশনরক এন্টারটেইনমেন্ট। আর পরিচালনায় ছিলেন মাবরুর রশিদ বান্নাহ।

গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘আহারে’ গানটি আমার এবং শাওলীর পছন্দের একটি গান। গানটির ভিডিওতেও আমাদের দেখা যাবে। খুব দারুণ একটা গান। আশা করছি, সুন্দর কথা আর সুরের গানটির অডিও এবং ভিডিও সবার ভালো লাগবে।’

আগামী মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘আহারে’ গানটি।