ঢাকাSunday , 24 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেবালোসের জোড়া গোলে রিয়ালের জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে ঘরের মাঠে রিয়াল বেটিসের কাছে ১-০ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। সেই হারের ক্ষত নিয়ে আলাভেসের ঘরের মাঠে খেলতে যায় রিয়াল। এই ম্যাচেও গোলের দেখা পাননি রিয়ালের কোনো তারকা খেলোয়াড়।
ক্রিস্টিয়ানো রোনালদো-রামোস-ইসকোদের দিনে পাদপ্রদীপের সবটুকু আলো কেড়ে নিয়েছেন তরুণ তুর্কি স্প্যানিশ ফুটবলার দানি সেবালোস। রিয়ালের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচেই নায়ক বনে গিয়েছেন তিনি। তার জোড়া গোলে ভর করে আলাভেসের বিপক্ষে পয়েন্ট খোয়াতে বসা রিয়াল জয় পেয়েছে ২-১ গোলে।
শনিবার ম্যাচের ১০ মিনিটে সেবালোসের গোলে এগিয়ে যায় রিয়াল। ৪০ মিনিটে মাথায় ম্যাচে সমতা ফেরায় আলাভেস। এ সময় ম্যানুয়েল গার্সিয়া গোল করে সমতা এনে দেন দলকে। গার্সিয়া গোল করে সমতা ফেরানোর ৩ মিনিটের মাথায় আবারো গোল করেন সেবালোস। তার জোড়া গোলে ভর করে আবারো এগিয়ে যায় রিয়াল। ম্যাচের বাকি সময়ে এরপর আর রিয়ালকে ছুঁতে পারেনি আলাভেস।
দানি সেবালোসের জোড়া গোলে ভর করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া রিয়াল। এ জয়ের ফলে ৬ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে রিয়াল মাদ্রিদ।