ঢাকাSaturday , 23 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জানুয়ারিতে অ্যাটলেটিকোতে ফিরছেন কস্তা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ২০১৪ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে চেলসিতে যোগ দিয়েছিলেন ডিয়েগো কস্তা। ৩ বছর ব্যবধানে আবার পুরনো ক্লাবটিতে ফিরছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ এ তারকা। আনুষ্ঠানিকভাবে জানুয়ারিতেই ভিসেন্তে ক্যালদেরনের ক্লাবটিতে যোগ দেবেন কস্তা। শুক্রবার পুরনো ক্লাবে ফেরার কথা নিজেই জানিয়েছেন কস্তা।
কস্তাকে পেতে ইতিমধ্যেই চেলসির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তার জন্য ৬৫ মিলিয়ন ইউরো দিতে সম্মত হয়েছে মাদ্রিদের ক্লাবটি। পুরনো ক্লাবে ফেরা নিয়ে কস্তা জানান, ‘আমি খুব সুখি। আমার মনে হয় এটা খুব লম্বা সময়। তবে এখানে সুন্দর একটা সমাপ্তি হচ্ছে। এখন আমি পুরনো সতীর্থদের দেখা এবং তাদের সঙ্গে অনুশীলনের অপেক্ষায় রয়েছি।’
গত মে মাসে এফএ কাপের ফাইনালে আর্সেনালের বিপক্ষে চেলসির হয়ে সবশেষ ম্যাচে খেলেছিলেন কস্তা।ওই ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছিল ব্লুজরা। ২০১৮ সালের শুরু পর্যন্ত ট্রান্সফার নিষেধাজ্ঞা রয়েছে চেলসির। তাই সব মিলিয়ে মোট ছয় মাস খেলার বাইরে থাকতে হচ্ছে কস্তাকে।
এ প্রসঙ্গে কস্তার বক্তব্য, ‘তিন মাস খেলার বাইরে রয়েছি তবে অনুশীলনের মাধ্যমে আমি ভালোই আছি। যদিও মাঠে খেলার চেয়ে আমি অনুশীলনকেই বেশি ভয় পাই।’
২০১৪ সালে অ্যাটলেটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা ও লা লিগা শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ‍ভূমিকা রেখেছিলেন কস্তা। ইংলিশ লিগে চেলসির হয়ে দুটি লিগ শিরোপা জেতেন স্প্যানিশ এ স্ট্রাইকার।