ঢাকাSaturday , 23 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইনজুরিতে মৌসুম শেষ রোল্যান্ড-জোন্সের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরে মর্যাদার অ্যাশেজের জন্য ইংল্যান্ড দলে বেশ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হচ্ছিল টবি রোল্যান্ড-জোন্সকে। কিন্তু পিঠের ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে না তার। শুক্রবার কাউন্টিতে তার দল মিডলসেক্স জানিয়েছে ইনজুরির কারণে ঘরোয়া মৌসুম শেষ এ পেসারের।
ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রোল্যান্ড-জোন্সের অভিষেকটা হয়েছিল দুর্দান্ত। জুলাইয়ে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকেই প্রথম ইনিংসে ৫৭ রানের খরচায় ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
রোল্যান্ড-জোন্সের ইনজুরি নিয়ে মিডলসেক্স এক বিবৃতিতে জানায়, ‘মিডলসেক্স ক্রিকেট খুব হতাশার সঙ্গে জানাচ্ছে যে, টবির মেডিক্যাল স্ক্যান রিপোর্টে দেখা গেছে তার এল-৫ ভার্টেব্রাতে আঘাত রয়েছে। এর মানে হচ্ছে তিনি এই মৌসুমে মিডলসেক্সের হয়ে আর মাঠে নামতে পারবেন না।’
বুধবার ইংল্যান্ডের বিপক্ষে মর্যাদার অ্যাশেজ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করবে ইংল্যান্ড। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ২৩ নভেম্বর ব্রিসবেনে প্রথম টেস্টে খেলবে কুক-রুট-স্টোকসরা।